মোঃ হোসেন আলী ছোট্ট ঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ পবিত্র ঈদুল ফিতর হতদরিদ্রদের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ৮ টায় খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খোকশাবাড়ী ইউনিয়নের ২৩ শত পরিবারের মাঝে ১০ কেজি চাউল অসহায় দুঃস্থ, হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ সাইদী রহমান।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান জানান, ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের এই খাদ্য সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে।” তিনি আরও জানান, চাল বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এবং নির্বাহী অফিসার নিজেও এ কাজের তদারকি চলছে। তাই ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না। প্রত্যেক কার্ডধারী হতদরিদ্র পরিবার সঠিক মাপে ১০ কেজি করে চাল পাবে তা নিশ্চিত করা হবে।জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদের আগেই জেলার সব উপজেলায় ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন করা হবে, যাতে দরিদ্র পরিবারগুলো আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।

এসময়ে উপস্থিত ছিলেন ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মান্নান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মেম্বার উপস্থিত ছিলেন।






