মোঃ হোসেন আলী ছোট্ট : ” শিক্ষা, ঐক্য, প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই জাতীয়তাবাদী ছাত্র দলে দীক্ষিত হয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আগামী কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি পদে আলোচনায় শীর্ষে রয়েছেন বর্তমান সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক। দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের কারণে সিরাজগঞ্জের কৃতি সন্তান মাঠি ও মানুষের নেতা বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও নবাগত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর আস্থাভাজন হোসেনপুর ১১ নং ওয়ার্ডের সফল সাবেক কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন তারা দুটি সন্তানের মধ্যে ছোট ছেলে ওমর ফারুক। এবং বড় বোন বিরোধী রাজনীতির জন্য সরকারি দল ৩৮ তম বিসিএস এ সুপারিস্প্রাপ্ত হবার পরেও বড় বনের গ্যাজেট আটকিয়ে রাখা হয়েছিল একমাত্র বিএনপি করার কারণে। স্কুল জীবন থেকেই বিএনপির রাজনীতিতে ছাত্র দলের পতাকা তলে এসে যোগদান করে। এর পর থেকেই স্কুলের গুন্ডী থেকে কলেজে উঠে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তখন ২০১৩/২০১৪ সালের হরতাল অবরোধ এর পিকেটিং চলমান। ঠিক সেই সময় একমাত্র জালাও পোড়াও আন্দোলনের স্পট ছিল ইসলামীয়া কলেজ এর সামনের রাস্তায়। সেই আন্দলোনে সক্রিয় অংশগ্রহণ করে। সেই জালাও পড়াও আন্দোলনে অংশ নিয়ে পুলিশ বিডিআর এর সাথে গলাগুলিতে হোসেনপুর বাগানবাড়ী থেকে গ্রেফতার হয়। এই গ্রেফতার হওয়ার পরে ৫ টি মামলা শিকার হয়। তারপর থেকেই প্রতক্ষ রাজনীতিতে প্রবেশ এবং ২০১৯ সালে সদর থানা ছাত্রদল এর কমিটি দেওয়া হয়। জেলা ছাত্র দলের সভাপতি মেধাবী ছাত্র নেতা জুনায়েদ হোসেন সবুজ, এবং সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সেরাজ, এর পরে ২০১৯ এ আমি থানা ছাত্রদল এর সদস্য সচিব হবার পর আওতাধীন ১০ ইউনিয়ন কমিটি আমি সেই ভয়াল দিনে আমার সহযোগিদের নিয়ে স্বস্ব ইউনিয়ন এ কর্মী সম্মেলনে মাধ্যমে প্রকাশ করি। জেলা ছাত্র দলের পদপ্রার্থী ওমর ফারুক বলেন, ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং এর আগের প্রতিটি আন্দোলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের ফলেই আজ বিএনপি নতুনভাবে শক্তি সঞ্চয় করেছে। এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, তৃণমূলের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে ওমর ফারুক সভাপতি পদে দায়িত্ব পেলে সংগঠন আরও শক্তিশালী হবে।






