শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেল ৬ গরু, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার -২
রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য
রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা,শ্রমিক দল নেতার সকল পদ স্থগিত
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে আলোকবর্তিকা উদ্যোগে রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ  
সিরাজগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের পাশে শালুয়াভিটা হাট, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ
তাড়াশে অবৈধভাবে আবাদী জমি খনন বন্ধে অভিযান,দুই মিনি ড্রাম ট্রাক আটক
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং আধা ঘণ্টা বিরতির পর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী বার ভবনের ১ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাতে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার শেখ মোঃ জাহাঙ্গীর আলম সেলিম জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল। তবে সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেলের প্রার্থী এ কে এম মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন—সহ-সভাপতি মাহাবুবুল ইসলাম ও মফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমনি, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল এবং ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক জানিজ ফাতেমা কাজল।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী এবং রহিমা খাতুন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে পৃথক দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১