শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেল ৬ গরু, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার -২
রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য
রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা,শ্রমিক দল নেতার সকল পদ স্থগিত
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে আলোকবর্তিকা উদ্যোগে রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণ  
সিরাজগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের পাশে শালুয়াভিটা হাট, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ
তাড়াশে অবৈধভাবে আবাদী জমি খনন বন্ধে অভিযান,দুই মিনি ড্রাম ট্রাক আটক
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী

রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার -২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত নগরীর শাহমখদুম ও পবা থানা এলাকা থেকে পৃথক দুই অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর মোহনপুর উপজেলার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে মোঃ আজমল (৪১) ও নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম (চকপাড়া ফুলতলা মোড়) এলাকার মোঃ করিম আলীর ছেলে মোঃ সেলিম আলী ওরফে চিংকু (৩৫)।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পবা থানার নওহাটা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল-সহ আজমলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১