শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

ঈদুল ফিতর উপলক্ষে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণ

Download Photocard


রায়গঞ্জ প্রতিনিধি:

উল্লাপাড়া উপজেলার ৯ নম্বর হাটিকুমরুল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ৯ নম্বর হাটিকুমরুল ইউনিয়নের প্রশাসক মোঃ মারুফ। এ সময় তিনি বলেন, সরকারের নির্দেশনা ও নিয়ম অনুযায়ী ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাতে কোনো অসহায় পরিবার খাদ্য সংকটে না পড়ে, সেজন্য এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জানা যায়, ইউনিয়নের মোট ৩ হাজার ৩৬১ জন অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এতে এলাকার গরীব ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

চাল বিতরণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেকাব আলী, ৯ নম্বর হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আল আমিন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় জামায়াতের সেক্রেটারি মোঃ আল আমিন বলেন, যেহেতু পবিত্র রমজান মাস চলছে, তাই আমরা দ্রুততার সঙ্গে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শেষ করার চেষ্টা করছি, যাতে সবাই সময়মতো এই সহায়তা পায়।
চাল নিতে আসা স্থানীয় উপকারভোগীরা জানান, এ বছর কোনো ধরনের হয়রানি ছাড়াই সুষ্ঠুভাবে তারা চাল পাচ্ছেন। এতে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০