শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে মশা নিধন খাল-বিল পরিষ্কার পরিছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন , বেলকুচি উপজেলা প্রতিনিধিঃ

“পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে মাসব্যাপী নদী-নালা ও খাল-বিল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

দলের নির্বাচনী ইশতেহারে সারা দেশে খাল খনন ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বেলকুচির মুকুন্দগাঁতী করিতলা থেকে সুবর্ণসাড়া গ্যারেজ পর্যন্ত খালে নেমে পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া,
উপজেলা যুবদলের সভাপতি শামীম সরকার, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, সদস্য সচিব আলম প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য, ইমতিয়াজ উদ্দিন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর আলী মেম্বার, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সদস্য হাসমত আলী হাসুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন,
“রাজনীতি করার অর্থ শুধু ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করা। খালে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা থেকে বিভিন্ন জীবাণু তৈরি হয়, যা মশার বিস্তার ঘটিয়ে ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। তাই পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের স্বার্থে খালগুলো পরিষ্কার করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণে দেশের বিভিন্ন স্থানে খাল-বিল পরিষ্কার ও পরিবেশ রক্ষায় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই বেলকুচিতে এই কর্মসূচি শুরু করা হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, খালগুলো পরিষ্কার করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০