শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোরে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই চিনি আর পোলার চাল বিতরণ করা হয়।

আজ শনিবার( ১৪ মার্চ ২০২৬) ও ২৪ রমজান পড়ন্ত বিকেলে তানোর সদরে অবস্থিত আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির নেতা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ ছাত্রদল তানোর উপজেলা শাখার সাবেক সভাপতি ও তানোর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী এম এ মালেক মন্ডল।

মূলত এম এ মালেক মন্ডলের সার্বিক সহযোগীতায় দেড় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেমাই, চিনি ও পোলার চাল বিতরণ শেষে মোরগ পোলাও দিয়ে ইফতার অনুষ্ঠিত হয়। এতে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহসভাপতি সাদিকুল ইসলাম দোয়া ও মোনাজাত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোহিদুর রহমান রেজা মাস্টার, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, জেনারেল সদস্য লুৎফর রহমান, জেলা কৃষকদলের যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ ছাড়াও অর্ধশতাধিক স্থানীয় সাংবাদিকবৃন্দ।

তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে সাধারণ সম্পাদক আমেনা খাতুন ও সাংবাদিক এম রায়হান আলীর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সংস্থার অন্যতম সদস্য সেলিম রেজা সহ অন্যরা। এসময় মেজর শরিফ উদ্দিন নিজে দেড় শতাধিক প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুল দেন। এমন উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিবন্ধী পরিবাররা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০