শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জ শহরে ঈদ উপলক্ষে মার্কেট গুলোতে জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবোদক : সিরাজগঞ্জ শহরে ঈদ উপলক্ষে মার্কেট গুলোতে জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬ খ্রি.) রাতে সিরাজগঞ্জ শহরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় আসা সম্মানিত ক্রেতা জনসাধারণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট, শপিং মল ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ সদস্যদের টহল, সিসিটিভি মনিটরিং জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে যানানো হয়, ক্রেতা ও ব্যবসায়ী সকলকে অনুরোধ করা যাচ্ছে—নিজ নিজ মূল্যবান সামগ্রী সম্পর্কে সতর্ক থাকুন এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ পুলিশ সদস্যকে অবহিত করুন।

আপনাদের সহযোগিতাই পারে একটি নিরাপদ ও আনন্দমুখর ঈদ নিশ্চিত করতে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০