শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দেড় শতাধিক পরিবারের মাঝে প্রিয় সলঙ্গার গল্প’র ঈদের বাজার বিতরণ

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছিন্নমুল, অসহায়,হতদরিদ্রদের মাঝে হাসি ফুটাতে ঈদ সামগ্রী বিতরণ করলেন মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ।

আজ বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে দেড় শতাধীক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।রোজাদার নারী-পুরুষদের হাতে হাতে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেন সংগঠনের সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,পোলার চাউল,চিনি,দুধ,লাচ্ছা,আলু, পেয়াজ,লবণ,তেল,ডাল,সাবান ইত্যাদি। স্বাগত বক্তব্য রাখেন,গ্রুপটির চীফ এডমিন শাহ আলম মাস্টার।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সলঙ্গার অসহায়,দরিদ্র,দিনমজুরদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ।

সলঙ্গা এলাকার অসহায়,গরিব-দু:খীদের কল্যাণে কাজ করতে চায় তারা।গ্রুপটি ছিন্নমুল,অভাবী মানুষদের পাশে দাঁড়াতে চায়।সকলের সহযোগীতা নিয়ে মানব কল্যাণে অগ্রণী ভুমিকা রাখছে গ্রুপের একঝাঁক পরিশ্রমী তরুণরা। সংগঠনের সদস্যরা মানব কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিতে চায়। ঈদ সামগ্রী ছাড়াও সংগঠনটি গরিব-অসহায়দদের শীতবস্ত্র বিতরণ,টিউবওয়েল বিতরণ,কন্যাদান,মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানাবিধ উদ্যোগ নেয়ায় বক্তাগণ প্রশংসা করেন।বক্তাগণ আরও বলেন,আগামীতেও মানব কল্যাণে এমন মহৎ কাজ চলমান থাকবে। সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,জুম ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,তাড়াশের ঝুরঝুরি গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি রফিকুল ইসলাম শফিক তালুকদার,নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ কে.এম আব্দুল মজিদ,
সহকারি অধ্যাপক আব্দুল মান্নান সরকার,উপদেষ্টা আব্দুস ছালাম মাস্টার,প্রভাষক তাজউদ্দীন,আব্দুর রহিম মাস্টারসহ অনেকে।

সংগঠনের একঝাঁক তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন,এডমিন শাহিদুল ইসলাম,শিক্ষাবিদ হারুনর রশিদ,নাজমুল হুদা,তুষার আহমেদ,সজীব আহমেদ জয়, রেদওয়ান,ইয়াসমিন,চাঁদনী,সোয়া মনিসহ অনেকে।অনুষ্ঠানটি পরিচালনা করেন,সলঙ্গার আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব,সুমিষ্ট ভাষ্যকর এস.এম ফারুক হায়দার।শেষের সুবিধা বঞ্চিতদের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০