শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Download Photocard

সেলিম রেজা, রায়গঞ্জ প্রতিনিধি,সিরাজগঞ্জ :

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে হিলফুল ফুজুল ফাউন্ডেশন। শুক্রবার (২০ মার্চ ২০২৬) জুমার নামাজের পরপরই সংগঠনটির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়।

সংগঠনের সদস্যরা সরাসরি প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে ঈদের উপহার পৌঁছে দেন, যা এলাকায় প্রশংসিত হয়েছে। এবারের আয়োজনে মোট ২২টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

হিলফুল ফুজুল ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোঃ আরিফুল ইসলাম জানান, “প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমরা ২২টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। প্রতিটি প্যাকেটে সেমাই, লাচ্ছা, সুজি, দুধ ও চিনি রাখা হয়েছে। ভবিষ্যতে আমরা এই কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করার পরিকল্পনা করছি।”

সংগঠনটির আরেক সদস্য মাহমুদুল হাসান (মুন্না) বলেন, “গত দুই বছর ধরে আমরা নিয়মিতভাবে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। প্রতি বছরের মতো এবারও আমরা ঈদ উপলক্ষে এই আয়োজন করেছি, যাতে তারা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে।”

উল্লেখ্য, হিলফুল ফুজুল ফাউন্ডেশন একটি ইসলামিক সামাজিক সংগঠন, যা ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাসান, মোঃ রিফাত, মোঃ মৃদুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও স্থানীয় অনেকেই এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে এবং অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০