শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

জুলাই বিপ্লব অস্বীকার করা মানে জুলাইকেই অস্বীকার করার শামিল: রফিকুল ইসলাম খান এমপি

Download Photocard

আলী আশরাফ :  ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ ভোটাধিকার প্রয়োগের চিন্তা করেছিল, ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করেছিল। মানুষ মন খুলে ভোটও দিয়েছে কিন্তু প্রসাশন নির্বাচন অন্যদিকে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইফ মাওলানা রফিকুল ইসলাম খান বলেন।

রোববার (২২ মার্চ ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা জামাত ইসলামী আয়োজিত এক ঈদ পুনর্মিলনি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, গত দেড় বছর আওয়ামী লীগের চেহারা দেখা যায়নি। কিন্তু ভোটের দিন তারা তাদের চিরশত্রু ধানের শীষকে ভোট দিয়েছে।তিনি বলেন, ইতোমধ্যে ইন্টেটেরিম সরকারের এক অন্যতম উপদেষ্টা রাজস্বাক্ষী হয়ে বলেছেন, নির্বাচনে তাদেরকে ( জামায়াত) কে মেইন স্ট্রিমে আসতে দেইনি। তিনি বলেন, বহু শক্তি প্রভাবিত করে জামায়াততে নির্বাচনে হারিয়েছে। কিন্তু যত চেষ্টাই করেন মানুষকে জামায়াতের মন থেকে মুছতে পারবেন না৷ বিরোধী দলীয় হুইপ আরও বলেন, আমরা সরকারের ভালোকাজকে সহযোগীতা করবো। সরকারের দেশবিরোধী সকল কাজের বিরোধিতা করবো। দেশের স্বার্থে দশের স্বার্থে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের দুটি শপথই গ্রহণ করেছি। সরকারি দল সেটি করেনি। বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ইন্টেরিম সরকারের কথা তো সংবিধানে নেই। তাহলে তাদের অধীনে নির্বাচনে গেলেন কেন? তিনি আরো বলেন, ফ্যাসিবাদি সরকারের পতনের জন্য প্রায় ২ হাজার মানুষ জীবন দিয়েছেন। জুলাই বিপ্লব অস্বীকার করার মানে জুলাইকেই অস্বীকার করার শামিল।

আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর আইন ও সৎ লোকের শাসন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আগত জামাত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের অঘোষিত নেতাদেরকেও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ওমর (রা) মতো সাহসী লোকদের আমরা সংগঠনের সাথে সম্পৃক্ত করতে হবে। যড়যন্ত্র করে ইসলামকে দমানো যাবে না।
আমাদের লড়াই চালাতেই হবে। বিশেষ অতিথি ছিলেন ড. শায়েখ আব্দুস সামাদ, ড. অ্যাডভোকেট  মো: হেলাল উদ্দিন, জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম মাওলানা আব্দুস সালাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সদর জামাতের আমির এডভোকেট নাজিমউদ্দিনসহ জেলা শাখার  থানাগুলোর আমির, নায়েব আমীর, সেক্রেটারিঅন্যান্য নেতৃবৃন্দ।এতে সভাপতিত্ব করেন মাওলানা শাহিনুর আলম।অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামাতের সেক্রেটারি  মুহাম্মদ জাহিদুল ইসলাম।
ঢাকার বাইরে অবস্থানরত জামায়াত ও ছাত্র শিবির সাবেক বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০