শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Download Photocard

ইছাহাক হোসেন, এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ):
আজ সকালে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট গোলাম কিবরিয়া বাবু বলেন, দেশে আইনের শাসন কায়েম করে খুন, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এছাড়াও আগামী স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল,কর্মী ও জনমত গড়ে তুলতে পারলে তা ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য, জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার (২২ মার্চ ২০২৬ ) সকাল ৮ টায় এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার শহিদ হাফেজ সিয়াম অডিটোরিয়ামে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজার সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন সবুজের সঞ্চালনায় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খোন্দকার অলিউল্লাহ আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ ইমরান হোসেন, এনায়েতপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ যুবায়ের হোসেন, এনায়েতপুর থানার সাবেক শিবির সভাপতি আব্দুস সালাম, সাবেক শিবির সেক্রেটারি মোঃ ইব্রাহীম হোসেন প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তাগণ বলেন, সুন্দরভাবে চলতে হবে। তাকওয়াপূর্ণ সমাজ বিনির্মাণে জামায়াত কর্মীদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তারা সংগঠনের কর্মীদের প্রতি আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোঃ আব্দুল গফুর, থানা কর্মপরিষদ সদস্য ক্বারী আমীর হামজা, সাংগঠনিক সদর ইউনিয়ন আমির মাওলানা মোঃ আব্দুল হক, এনায়েতপুর থানার সাবেক শিবির সভাপতি খন্দকার ফয়সাল আহম্মেদ, জামায়াত নেতা শহিদুল ইসলাম, ইদ্রিস আলম, মাওলানা মোঃ লিয়াকত আলী , ইছাহাক হোসেন সহ পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০