সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ বাজার স্টেশন সড়কে দুর্ঘটনায় আহত এবি ব্যাংকের অপারেশন ম্যানেজার প্রতাপ কুমার সাহা

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সিরাজগঞ্জের সন্তান প্রতাপ কুমার সাহা। তিনি বর্তমানে কুষ্টিয়া জেলায় অবস্থিত এবি ব্যাংক লিমিটেডে অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন সড়ক এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রতাপ কুমার সাহা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালবেলা নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হঠাৎ একটি অটোরিকশা চালক ধাক্কা দিয়ে গুরুতরভাবে আহত করেন প্রতাপ কুমার সাহা কে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান,সড়কটিতে দীর্ঘদিন ধরে যানজট ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বর্তমানে প্রতাপ কুমার সাহা চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ব্যবসায়ী সমর দাস বলেন, প্রতাপ কুমার সাহা ব্যাংকিং খাতে একজন দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সহকর্মী ও গ্রাহকদের আস্থা অর্জন করেছেন। তার এই আকস্মিক দুর্ঘটনার খবরে পরিবার-পরিজন,সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

উল্লেখ্য: এদিকে প্রতাপ কুমার সাহার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন আত্মীয়-স্বজন, এলাকাবাসী,বন্ধু-বান্ধব ও সহকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০