সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বাগবাটিতে ইউনিয়ন পরিষদে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সচিবকে মারধরের অপরাধ ঢাকতে ভাড়াটিয়া লোক দিয়ে মানববন্ধন করালেন ইউপি সদস্য রায়হান

আলী আশরাফ,সিরাজগঞ্জ :
প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়ায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও ইউপি সচিবের অপসারণের দাবীতে ভাড়াটিয়া লোক দিয়ে মানববন্ধন করালেন এক ইউপি সদস্য। ভিজিএফ চাউল বিতরণের দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের প্রশাসকের সামনে ইউপি সচিবকে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে বেধরক মারপিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মত ঘটনাও ঘটিয়েছেন এই ইউপি সদস্য। এমনকি ঈদ পরবর্তীতে প্রথম কর্মদিবসে ভাড়াটিয়া লোক দিয়ে ইউপি সচিবকে অপসারণের দাবীতে মানববন্ধন স্নারকলিপি প্রদান করেছে ইউপি সদস্যের ভাড়াটিয়া লোকজন। স্নারকলিপিতে ‘দুর্নীতিগ্রস্ত ও দায়িত্বহীন সচিব মাসুদ রানার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করে জনগণের ভোগান্তি লাঘবে এবং ইউনিয়ন পরিষদের কাজ গতিশীল করতে জনগণের আস্থাভাজন প্যানেল চেয়ারম্যান আবু রায়হানকে দায়িত্ব প্রদান করে এই ইউনিয়নের চরম হয়রানি থেকে মুক্ত করুন’ এই লেখা দেখে ইউনিয়নবাসী সহ সচেতন মহলে সমালোচনা আলোচনার জন্ম দিয়েছে। সচেতনমহল বলছে, আবু রায়হান প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়ায় ভিজিএফের চাউল বিতরণকে কেন্দ্র করে সচিবকে মারপিট সহ পরিষদের বিভিন্ন কর্মকান্ডে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট সচেতন মহল দাবী করছে, ইউনিয়ন সচিবকে অন্য বদলী ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়ায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী আবু রায়হানকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদান না করা হউক। ঘটনাটি ঘটেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটী ইউনিয়ন পরিষদে।

তথ্যানুসন্ধ্যানে জানা যায়, ৫ আগষ্ট ২০২৪ তারিখে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের পর আওয়ামীপন্থী চেয়ারম্যানেরাও পালিয়ে যাওয়ার কারণে ইউপি সদস্য আবু রায়হান প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার জন্য বিভিন্ন মহলে জোর তদবির চালান। কিন্তু সার্বিক দিক বিচার বিশ্লেষন করে সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটী ইউনিয়ন পরিষদের জনগণকে সেবা দিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানাকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক।
প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়ায় প্রশাসক সোহেল রানা ও ইউপি সদস্য মাসুদ রানার নামে বিভিন্ন সময়ে যড়যন্ত্র ও অভিযোগ দিতে থাকেন ইউপি সদস্য আবু রায়হান।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিভিন্ন অভিযোগের কারনে প্রশাসক সোহেল রানা এর পরিবর্তে উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমানকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন।
ইউপি সচিব মাসুদ রানার কারণে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন না, মনে করেন ইউপি সদস্য আবু রায়হান। এই কারণে ইউপি সচিব মাসুদ রানাকে হেনস্তা, অপসারণ করতে বিভিন্ন যড়যন্ত্র করতে থাকে ইউপি সদস্য আবু রায়হান।
এরই এক পর্যায়ে গত ১৫ মার্চ ২০২৬ইং তারিখে সরকারি ভিজিএফের ১০ কেজি চাউল বিতরণের অনিয়মের অভিযোগ করে ইউপি সদস্য আবু রায়হান এর ভাড়াটিয়া লোকজন পরিষদের প্রশাসক আতিকুর রহমান এর সম্মুখে ইউপি সচিব মাসুদ রানাকে মারপিট। মারপিটের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে দেয় ইউপি সদস্য আবু রায়হানের লোকজন।

(২৪ মার্চ ২০২৬), মঙ্গলবার সকাল ১১টায় সরকারি ভিজিএফের ১০ কেজি চাউল বিতরণের অনিয়ম, ওয়ারিশিয়ান সার্টিফিকেট ও জননিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটী ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মাসুদ রানা’র অপসারণের দাবীতে মানববন্ধন করে ইউপি সদস্য আবু রায়হান এর ভাড়াটিয়া লোকজন। ভাড়াটিয়া লোকজন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তুলি খাতুন, আব্দুল মোতালেন, শহিদুল ইসলাম, হাশেম প্রমুখ। মানববন্ধনে তুলি খাতুন নামে এক বক্তা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে শেষ মানববন্ধন শেষ করেন।

স্মারকলিপিতে লেখা রয়েছে-
১. বর্তমানে আমাদের ইউনিয়নে স্থায়ী চেয়ারম্যান নেই। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শিক্ষা অফিসার আতিকুর রহমান সর্বত্র জেলা শহরে অবস্থান করায় সাধারণ মানুষকে সামান্য একটি স্বাক্ষরের জন্য ১৫ কিলোমিটার দুরে শহরে যেতে হয়। তিনি মাসপ বা ১৫ দিনে মাত্র একবার পরিষদে আসেন। যার ফলে জন্মনিবন্ধন, ওয়ারিশিয়ান কায়েম সনদ সহ জরুরী দাপ্তরিক কাজগুলো সম্পুর্ণ বন্ধ হয়ে আছে। দুরদুরান্ত থেকে আসা বৃদ্ধ ও অসুস্থ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

২. দুর্নীতিগ্রস্ত ও দায়িত্বহীন সচিব মাসুদ রানার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করে জনগণের ভোগান্তি লাঘবে এবং ইউনিয়ন পরিষদের কাজ গতিশীল করতে জনগণের আস্থাভাজন প্যানেল চেয়ারম্যান আবু রায়হানকে দায়িত্ব প্রদান করে এই ইউনিয়নের চরম হয়রানি থেকে মুক্ত করুন।

স্মারলিপির লেখা দেখে ইউনিয়নবাসী বলছে, আবু রায়হান প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়ায় ভিজিএফের চাউল বিতরণকে কেন্দ্র করে সচিবকে মারপিট সহ পরিষদের বিভিন্ন কর্মকান্ডে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট ইউনিয়নবাসী দাবী করছে, ইউনিয়ন সচিবকে অন্য বদলী ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়ায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী আবু রায়হানকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদান না করা হউক। বাগবাটী ইউনিয়নে সেবা অব্যাহত রাখতে প্রশাসনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান ইউনিয়নবাসী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০