শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রাজশাহীতে ভাঙ্গা রেললাইন দেখে কলার মৌচা দিয়ে ট্রেন থামিয়ে পুরস্কার পেলেন এনামুল

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর রেলপথে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা দিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সম্ভাব্য বড় দুর্ঘটনা ঠেকানো স্থানীয় বাসিন্দা মোঃ এনামুল হককে সম্মাননা দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দুপুরে রাজশাহী রেলভবনের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (প্রকৌশল) ফরিদ আহমেদ। তিনি বলেন, ২৩ মার্চ বিরামপুরের পূর্ব চন্ডীপুর এলাকায় নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে নিশ্চিত দুর্ঘটনা থেকে কয়েকশ যাত্রীকে রক্ষা করেছেন এনামুল হক। প্রধানমন্ত্রীর নির্দেশেই তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা ছিল। কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে এনামুল হক ট্রেনটি থামাতে সক্ষম হন। রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের এমন সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
রেলপথের অবস্থা সম্পর্কে ফরিদ আহমেদ বলেন, পশ্চিমাঞ্চলের অনেক রেললাইন পুরোনো হয়ে গেছে, যা সংস্কারের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এটি অনুমোদিত হলে রেলপথ আরও নিরাপদ ও চলাচল উপযোগী হবে।
এনামুল হক তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, পূর্ব চন্ডীপুর এলাকায় রেললাইনের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান তিনি। দ্রুত স্থানীয়দের রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করেন এবং লাল কাপড় না পেয়ে কলার মোচার পাপড়ি লাঠিতে বেঁধে সিগন্যাল দেন। কিছুক্ষণের মধ্যেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এসে তার সংকেত দেখে নিরাপদ দূরত্বে থেমে যায়।
তিনি বলেন, এভাবে মানুষের জীবন বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০