শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

পাবনার ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Download Photocard

পাবনা জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ১ মিনিটে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার এর পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়াও ভাঙ্গুড়া পৌরসভা, ভাঙ্গুড়া থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়া প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে একে একে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাদের এই আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ছবি: মহান স্বাধীনতা দিবসে পাবনার ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০