শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুদ করার দায়ে জরিমানা
নাটোরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী 
নাটোরে পানাউল্লাহ খালের পুনঃখনন কাজ শুরু
জনবল আরও বাড়িয়ে সিরাজগঞ্জ পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে সহায়তা করতে হাজী সাত্তারকে নির্দেশ দিলেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
নাটোর বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত,ছেলে আহত
দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে- পুলিশ মহাপরিদর্শক
সিরাজগঞ্জে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আলোচনা সভা, নাটক ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত
শাহজাদপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী,দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে- ভূমিমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে সিরাজগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পন

ছাম্মি আহামেদ আজমীর :
মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল থেকেই সমিতির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে শহরের বাজার স্টেশনস্থ বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীরা গভীর শ্রদ্ধাভরে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রহমাতুল্লাহ খান,বি.এম ফয়সাল,মোঃ মনির হোসেন, মোঃ নাদিম হোসেন,মোঃ নজরুল ইসলাম,গৌরাঙ্গঁ ঘোষ, মোঃ নরুল ইসলাম এবং মোঃ সেলিম আহমেদ।
বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতার মূল্যবোধকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১