শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

মৌলভীবাজারে হামের উপসর্গে রোগীর চাপ,শনাক্ত ৯

ফটোকার্ড

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে রোগীদের আগমন বাড়ছে। জেলায় এখন পর্যন্ত ২২ জন রোগী হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক পুরুষসহ মোট তিনজন রোগী ভর্তি রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ১৬ জন রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান বলেন, “বর্তমানে হাসপাতালে তিনজন হামের রোগী ভর্তি আছেন। এছাড়াও আরও কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তাদের অবস্থান নিশ্চিত হওয়া যাবে।”

সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, প্রতিদিনই নতুন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসছেন। তবে পরীক্ষার রিপোর্ট ঢাকায় পাঠানো হয় বলে ফলাফল পেতে কিছুটা সময় লাগছে।

তিনি আরও বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। হামের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে সর্দি-জ্বর, হাঁচি-কাশি এবং শরীরে লালচে র‌্যাশ। এ ধরনের উপসর্গ দেখা দিলে শিশুদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ থেকে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এবং লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০