শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শিয়ালকোলে ইউপি সদস্য লিটনের উদ্যোগে গ্রামে উন্নয়নের জোয়ার,সন্তোষ প্রকাশ এলাকাবাসীর

Download Photocard

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম লিটন (রঘুনাথপুর-শ্যামপুর) এলাকায় নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
তিনি হতদরিদ্র পরিবারের মাঝে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। এছাড়া এলাকার রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছেন। অসুস্থ, প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের জন্য ভাতা কার্ডের ব্যবস্থা এবং আর্থিক অনুদান প্রদানেও তিনি আন্তরিকভাবে কাজ করছেন।
রঘুনাথপুর গ্রামে সামাজিক ঐক্য বজায় রাখতে ‘ইউনিটি সমাজ’ গঠনে তার বলিষ্ঠ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতিতেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, তাদের প্রতিভা মূল্যায়ন এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতেও তিনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় ইসলামি জলসায় নিয়মিত অনুদান প্রদান করে আসছেন।
এলাকায় মাদক ও জুয়া থেকে যুব সমাজকে দূরে রাখতে সচেতনতামূলক পরামর্শ প্রদানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ব্যক্তিগতভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সময় দিচ্ছেন তিনি।
এলাকাবাসীর মতে, তিনি একজন সৎ, ধার্মিক ও মানবিক মানুষ, যিনি পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল। তার কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে স্থানীয়রা তাকে সবসময় সম্মান ও ভালোবাসা দিয়ে আসছেন।
বুধবার (১ এপ্রিল) ‘সুজন সিরাজগঞ্জ’ নামে একটি ফেসবুক পেজে তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হলে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা যায়। অনেকেই ভবিষ্যতে তার কাছ থেকে আরও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০