শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রাণীশংকৈলে প্রধান শিক্ষক আহসান হাবিবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Download Photocard

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীবের আনন্দ ঘন আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে চাকুরী অবসরের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ২ এপ্রিল ২০২৬ রোজ বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,অধ্যক্ষ হাসান আলী নবাব। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়শা খাতুনের সঞ্চালনায় সহকারী শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষক আহসান হাবীবের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিদায়ী শিক্ষক। তাঁর স্নেহ, শাসন ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এসময় আরো বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, আব্দুল ওহাব,আব্দুল মান্নান,
প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, হযরত আলী,অভিভাবক আবুল কাশেম, মকিম উদ্দিন, শিক্ষার্থী সাভিয়া ইসলাম, সোহাব ইসলাম ও লামিয়া আকতারসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক আহসান হাবীবকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায়ী শিক্ষক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০