শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনী সরকারি কলেজে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। 

কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সভার উদ্বোধন করেন। প্রধান আলোচক ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবু নাছের চৌধুরী। কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. জহির উদ্দিন শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন। 

শেখ ফরিদ বাহার বলেন, ‘আল্লাহ তায়ালা যদি আমাকে নেতৃত্বে থাকার সুযোগ দেন তাহলে ফেনী সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করবো।’

এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। 

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আরাবি ও সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০