সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর উদ্যোগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ্জ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ  হোসেন আলী ছোট্ট : সৌদি আরব গমন করে হজপালন করার জন্য হজযাত্রীরা সুষ্ঠু,সুন্দর ও শৃঙ্খলাভাবে দেশটিতে গিয়ে হজ পালন করে আবার নিজ দেশে সঠিক সময়ে ফিরে আসতে পারে হজ কি ভাবে সঠিক ভাবে পালন করতে হয় সে বিষয়ের উপরে  সিরাজগঞ্জ জেলায়  সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ যাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সকাল ৯ টায় সিরাজগঞ্জ পৌর শহরের খান সাহেবের মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, , ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের  আয়োজনে  হজ যাত্রীদের হজ্জ বিষয়ক প্রশিক্ষণ   কর্মশালা অনুষ্ঠিত হয়।
হজ বিষয়ক যাত্রীদের প্রশিক্ষণ  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।

শুরুতে স্বাগত বক্তব্য ও সন্চালনা করেন  ইসলামিক ফাউন্ডশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মো: কামরুল ইসলাম।  উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক কামরুল ইসলাম বলেন, আপনারা প্রশিক্ষণটা যত ভালোভাবে গ্রহণ করতে পারবেন, আপনাদের দক্ষতা তত বেশি শানিত হবে, আত্মবিশ্বাস ততটাই বাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা ও উৎকর্ষতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ। কোনো কিছু না বুঝলে প্রশিক্ষক যারা থাকবেন তাদের জিজ্ঞাসা করবেন। যত বেশি প্রশ্ন করতে পারবেন তত বেশি শিখতে ও জানতে পারবেন। নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। সৌদি আরবে আপনার পরিচয় শুধু একজন হজযাত্রী নয়, আপনার পরিচয় আপনি একজন বাংলাদেশি। আপনার আচার-আচরণ, কথাবার্তা ও চালচলনের মাধ্যমেই বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূতি প্রকাশ পাবে। সে দেশের আইনকানুন, নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে যাতে কোনোরূপ বিচ্যুতি না ঘটে সেদিকে যত্নবান। আপনার কারণে দেশের ভাবমূর্তি ও সম্মান যেন ক্ষুণ্ন না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকবেন।
এসময়ে প্রশিক্ষণে ভিডিও কনফান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্মসচিব, হজ অধি শাখাা ডঃ মোঃ মুন্জুরুল হক,

এসময়ে উপস্থিত থেকে হজ যাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন,  সিরাজগঞ্জ ডেপুটি  সিভিল সার্জন ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা  আব্দুল্লাহ সরকার।
এসময় উপস্থিত ছিলেন,  ইসলানিক ফাউন্ডশনের ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ, ফিল্ড সুপারভাইজার  মো:আনোয়ার হোসেন,  জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো তরিকুল ইসলাম প্রমূখ।  প্রশিক্ষণ কর্মশালার শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০