“
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : ০৬ এপ্রিল ২০২৬ খ্রি: সোমবার সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), সিরাজগঞ্জ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়, ডিআইও-১ ও ডিআইও-২, ডিএসবি, সিরাজগঞ্জ।
তাঁরা বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথির স্মৃতি রোমন্থনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। পুলিশ সুপার মহোদয়সহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদায়ী অতিথির ভবিষ্যতের জন্য নিরঙ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা একজন সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ অফিসার হিসেবে সিরাজগঞ্জ জেলায় সুনামের সাথে চাকুরী করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও শুভকামনা জানান।






