সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

পাবনার ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ উদ্ভাবনী বাংলাদেশ গঠনের লক্ষ্যে “বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য কে সামনে রেখে ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদের এম হোসেন আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রেমিও,শিক্ষা কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী, ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম,পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শাওন হোসেন,প্রোগ্রাম অফিসার মোঃ শাহিনুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন, ভেড়ামারা উদ্যান একাডেমীর প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ হেদায়েতুল হক এবং মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী চিন্তা ও মেধার পরিচয় তুলে ধরে।
মেলায় বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০