শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :  ” স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬  উপলক্ষে আলোচনা সভা ও  বনার্ঢ়্য র‍্যালি   অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে দশটায় পৌর শহরের সিভিল সার্জন কার্যালয়ে এবং  সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবসটি উপলক্ষে  সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে এক বনার্ঢ়্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। 

বনার্ঢ়্য র‍্যালিটি  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। বনার্ঢ়্য র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব স্বাস্থ্য দিবসের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন -অতিরিক্ত জেলা প্রসাশক ( সার্বিক) গনপতিরায়। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ
ডেপুটি সিভিল সার্জন , ( ভারপ্রাপ্ত)  ডাঃ রিয়াজুল ইসলাম, প্রমূখ।

  অনুষ্ঠানের প্রধান অতিথি গনপতিরায় বলেন, স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুস্থ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই দিনটি পালন হয়ে আসছে। সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরির ক্ষেত্রে এ দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি শিশুর সুন্দর ভবিষ্যতের ভিত্তি হলো নিরাপদ জন্ম। যদি একটি শিশুর জন্ম নিরাপদ হয়, তাহলে জন্ম পরবর্তী প্রতিবন্ধকতা দূর করে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।

তিনি আরো বলেন, হাম (Measles) একটি অত্যন্ত সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশু ও টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য মারাত্মক হতে পারে । এটি বায়ুবাহিত (হাঁচি-কাশি) রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়ে । জ্বরের সাথে লাল র‍্যাশ বা দানা, কাশি ও চোখ লাল হওয়া এর প্রধান লক্ষণ। এ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।  
এসময়ে  আরো উপস্থিত  থেকে  বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতিও  বেসরকারি স্যাটালাইট টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার হীরুকগুণ,  
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মোঃ হুমায়ুন কবির, ও
সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হাই,জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ মোয়াজ্জেম হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আলী নোওয়াজ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ ফারিহা তাসলিম,।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০