শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বিয়ের প্রলোভনে একাধিক নারীর সাথে আপত্তিকর ছবি ও ভিডিও,রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ভুয়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও প্রভাব বিস্তারের অভিযোগে মোঃ শাহিনুর ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ও ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ|
গ্রেফতার শাহিনুর নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের বাসিন্দা|
পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় বক্ষব্যাধি (আইডি) হাসপাতালের সামনে পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন| গ্রেফতার শাহিনুর নিজেকে ডিজিএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এডি) পরিচয় দিয়ে স্থানীয়দের সঙ্গে অসদাচরণ ও প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন|
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান|
তিনি জানান, দীর্ঘদিন ধরে শাহিনুর সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করে আসছিলেন| বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা নিজের মোবাইলে সংরক্ষণ করতেন| জব্দকৃত মোবাইল ফোনে একাধিক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে|
জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি ¯^ীকার করেছেন| তার কাছ থেকে দুটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়| এর একটিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিজিএফআই, এবং অন্যটিতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই উল্লেখ ছিল| এছাড়া দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে|
এ ঘটনায় রাজপাড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে|
মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে|

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০