শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

রায়গঞ্জে মিথ্যা,ভিত্তিহীন এবং হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক::

রায়গঞ্জ উপজেলায় এক চাঙ্গল্যকর ও গভীর উদ্বেগজনক ঘটনার উদ্ভব হয়েছে, যেখানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে।

আমি, মোঃ জিয়াউর রহমান, এই ঘটনার একজন সরাসরি ভুক্তভোগী হিসেবে জানাচ্ছি যে, গতকাল আনুমানিক রাত ৮:৩০ মিনিটে মেসার্স মাস্টার ফিলিং স্টেশনে আতাউর এন্টারপ্রাইজের একটি ইট পরিবহনকারী মাজদা গাড়ি প্রায় তিন ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর তেল নেওয়ার জন্য অগ্রসর হয়। কিন্তু গাড়িটি পাম্পের লজেনের নিকটে পৌছানোর সঙ্গে সঙ্গেই উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলাম ব্যক্তিগত বিদ্বেষবশত গাড়িটিতে তেল সরবরাহ বন্ধ করার নির্দেশ দেন।

প্রাথমিকভাবে আমি জানতে পারি, ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বের জেরেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা স্পষ্টতই ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার হরণের শামিল।

এছাড়াও, স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং অসদাচরণের অভিযোগ বিদ্যমান রয়েছে বলে আমি অবগত আছি। তিনি প্রায়শই কর্মস্থলে অনুপস্থিত থাকেন এবং ব্যক্তিগত কারণে সেবাপ্রত্যাশীদের বঞ্চিত করেন-এমন অভিযোগও একাধিকবার উঠে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

উক্ত ঘটনার পর গাড়ির মালিক আতাউর ক্ষুব্ধ হয়ে পড়েন এবং পরবর্তীতে রাতের দিকে ১৬ মাইল এলাকায় রাজিবুল ইসলামের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় রাজিবুল ইসলাম প্রকাশ্যে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আতাউর তাকে ধাক্কা দেন।

আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করার সর্বাত্মক চেষ্টা করি এবং উভয় পক্ষকে সংযত খাকার আহ্বান জানাই। কিন্তু দুঃখজনকভাবে, রাজিবুল ইসলাম আমাকে লক্ষ্য করে হুমকি প্রদান করেন, যা তার অসংযত ও দায়িত্বজ্ঞানহীন আচরণেরই প্রতিফলন।

ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, রাত প্রায় ১২টার দিকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে আতাউরকে প্রধান আসামি এবং আমাকে ‘হুকুমদাতা’ হিসেবে উল্লেখ করা হয়। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়।

আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। আমি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট জোর দাবি জানাচ্ছি-এই ঘটনার একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হোক। একই সঙ্গে, অভিযুক্ত কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ এবং মিথ্যা মামলা দায়েরের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি, অবিলম্বে বদলি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক-এটাই আমার দৃঢ় প্রত্যাশা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০