শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

Download Photocard

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নজরায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ফুটবল খেলার সময় বল পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু মর্মান্তিক হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হচ্ছে—আদনান (১০) ও তার ছোট ভাই আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। জিয়াউর রহমান পরিবার নিয়ে সোনারগাঁয়ের রায়েরটেক এলাকায় নিজাম খানের বাড়িতে ভাড়া থাকতেন। শিশু দু’টি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে দুই ভাই পুকুরপাড়ে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি পুকুরে পড়ে যায়। সেটি উদ্ধার করতে গিয়ে দুই ভাই পানিতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা ফিরে না আসায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে এক নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে দুই শিশুকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ বাসস’কে জানান, ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শোকার্ত বাবা জিয়াউর রহমান বলেন, ‘আমার দুই ছেলে ফুটবল নিয়ে খেলার সময় বাড়ির কাছের পুকুরে পড়ে মারা গেছে। আমরা ওদের মরদেহ নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছি। সেখানেই তাদের দাফন করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০