সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান, জামালপুর প্রতিনিধি :
উন্নয়ননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেজ আলী মামুন, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউর রহমান শফি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থী এসময় উপস্থিত ছিলেন।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশগ্রহণ করেন। তারা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর নানা প্রদর্শনী উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, নতুন উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধি করা।
উপজেলা প্রশাসন, জামালপুর সদর-এর উদ্যোগে আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যেই শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০