শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ, গণভোটের রায় না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা

ফটোকার্ড

সোহান সেখ :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জ জেলাতেও লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য তথা জামায়াত জোট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) বাদ আসর জেলা শহরের দরগা রোডস্থ জেলা জামায়াতের কার্যালয় থেকে এ লিফলেট বিতরণ শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক, বাজার, স্টেশন চত্বর, দোকানপাট, পথচারী এবং রিকশাচালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।

সিরাজগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম, জেলা সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মুনসুর মিলন, শহর জামায়াতের আমীর আব্দুল লতিফ, শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে জেলা জামায়াতের আমীর শাহিনুর আলম সাংবাদিকদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেসব শর্ত বিএনপির পক্ষে গিয়েছে। তারা সেটা গ্রহণ করেছে। যেটা জনগণের পক্ষে গিয়েছে, সেসব তারা গ্রহণ করছেনা। গণভোটের রায় মেনে নেওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে৷

এর আগে কেন্দ্রীয়ভাবে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হচ্ছে। পাশাপাশি ১১ এপ্রিল মহানগর এবং ১২ এপ্রিল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০