সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সিরাজগঞ্জ জেলা শাখা’র পরিচিতি সভা অনুষ্ঠিত 

মোঃ হোসেন আলী ছোট্ট :  তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি কিছুদিন পূর্বে  গঠন করা হয়েছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রজন্ম,সংগঠন, উন্নয়ন,সমৃদ্ধি ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সিরাজগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ পৌর শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠান শুরুতে  পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু করা হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মোতালেব হোসেন।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সিরাজগঞ্জ জেলা শাখার পরিচিতি সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা  বিএনপির সহ–সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বলেন,সিরাজগঞ্জ এমন একটি জেলা, যার মাটি ও মানুষ সবসময়ই প্রতিবাদী এবং সাহসী ভূমিকার জন্য দেশজুড়ে পরিচিত। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই সিরাজগঞ্জ জেলা ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন অসংখ্য প্রখ্যাত রাজনীতিবিদ, যাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজও রাজপথে সংগ্রাম করে যাচ্ছি। বহু ঘাত-প্রতিঘাত, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও আমরা দলকে একটি শক্তিশালী ও সুদৃঢ় সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি।

বর্তমানে সিরাজগঞ্জের রাজনীতির অভিভাবক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও শক্তিশালী ও গতিশীল হয়েছে। তাঁর নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে।

বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের একটি আন্দোলনের নাম। বিগত সময়ের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে, বিশেষ করে দীর্ঘ ১৭ বছরের শেখ হাসিনার শাসনামলে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে।

শুধু তাই নয়, স্বৈরাচারী এরশাদ সরকারের আমলেও বিএনপির নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন, অনেকে গৃহহারা হয়েছেন। তবুও তারা কখনো ন্যায়ের পথ থেকে সরে দাঁড়াননি।

আমরা সেই ত্যাগী নেতা-কর্মীদের উত্তরসূরি। তাদের আদর্শকে বুকে ধারণ করে, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব—ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহেদ উদ্দিন বলেন, আমরা প্রায় ১৬ বছর এক ধরনের জিঞ্জিরে আবদ্ধ ছিলাম। ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর মুক্ত পরিবেশে স্বাধীনভাবে বুক ভরে শ্বাস নিতে পারছি, যা এতদিন ফ্যাসিস্ট হাসিনা কেড়ে নিয়েছিল। এখন দেশের মানুষসহ নেতাকর্মীরা মুক্ত। আমি মনে করি একটি বাধাহীন পরিবেশে এবার আমরা আমাদের দলীয়  কার্যক্রম ভসলো ভাবে চালিয়ে যাবো আমরা প্রতিটি জেলাতে কমিটি করেছি আমরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠন করবো।

  ইনশাআল্লাহ,  তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলে কোন প্রকার সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই নেই।  আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ও বর্তমানে প্রধানমন্ত্রীর তারেক রহমানের দল করি।  তাই আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহেদ উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক কাবেরী সুলতানা,  সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জিলান, 

সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাজমুল  ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক,  এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি  মোঃ নাদিম মাহমুদ, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন,  মোঃ খোকন আলী, মোঃ মোস্তাকিন সেখ, মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া রকি, সহ- সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল মাহমুদ,  সহ- মোঃ সাইদুল ইসলাম,  প্রচার সম্পাদক মুশফিকুর রহমান তুষার,

 অর্থ সম্পাদক মোঃ লেবু, ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আশিকুল ইসলাম রনি, শিল্পী বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান মুন্না, সহ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সিরাজগঞ্জ জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০