শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Download Photocard

শহিদুল ইসলাম, সিলেট প্রতি‌বেদক:

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে “ব্রিটেনে বাংলাদেশী মুসলিমদের ঈদ উদযাপন “বর্তমান ও অতীত” শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ঝাঁকজমকপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।

১২ এপ্রিল ২০২৬, রবিবার বিকেলে পূর্বলন্ডনের একটি সেন্টারে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে, জেনারেল সেক্রেটারী আব্দুল বাছিরের সঞ্চালনায় প্রবাসীদের ঈদ উদযাপন নিয়ে এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক পর্বে কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন হ্যারিংওয়ে কাউন্সিলের মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাংবাদিক রহমত আলী, সাবেক স্পিকার খালিছ উদ্দীন আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান মীরু, সাবেক সেক্রেটারী জুবায়ের আহমদ, কবি মজিবুল হক মনি, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শাকির হোসেন, মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল মুকিত, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, কাউন্সিলর ফয়জুর রহমান, ফটোগ্রাফার জি আর সোহেল, আক্কাছ খান। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুন খানম, সহ-সভাপতি সাহেদা রহমান, ট্রেজারার মির্জা আবুল কাসেম, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী সোহেল আহমদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী ইমরান তালুকদার, কমিউনিটি এক্টিভিস্ট আঙ্গুর আলী, নাজ নাজনিন ও মুন কোরেশী প্রমুখ।

মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন শিল্পী এ রহমান অলি, আসমা মতিন, আব্দুস শুকুর, শিল্পী জাহাঙ্গীর রানা, আশরাফুল হুদা, দীপা হক, শাহদাত হোসেন মাছুম, রুমান বখত, রায়হান আহমদ।

গান ও কবিতা আবৃত্তি করেন কবি, গীতিকার সাজ্জাদুর রহমান, মুহাম্মদ সালেহ আহমদ, জান্নাতুল ফেরদৌস ডলি ও সাহিদুর রহমান। অনুষ্ঠানে গীটার বাজান দীপন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আহমেদ মাহবুব বলেন, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন হলো কাজের ব্যস্ততা বা ছুটি না পাওয়ার বেদনা। অন্যদিকে আবার আন্তরিকতা, সংস্কৃতিকে লালন করে গল্প, আড্ডা, বেড়ানো এবং কিছুটা আবেগের মিশ্রণকে আছেই পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও স্থানীয় মসজিদ, কমিউনিটি সেন্টার এবং বন্ধুদের সাথে লন্ডন সহ বিভিন্ন শহরে ঈদের নামাজ ও প্রীতিভোজের মাধ্যমে ঈদউৎসব পালিত হয়। এভাবেই বাঙালি সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যকে লালন করা হচ্ছে।

তিনি আরো বলেন-যুক্তরাজ্যসহ এই প্রবাসে ঈদ মানে এক টুকরো সুন্দর ও প্রীতির বাংলাদেশ।
আর এই পথ সৃষ্টি করে গিয়েছেন আমাদের পূর্বসূরীরা, আমাদের প্রবীনেরা। যে পথ দিয়ে আমরা এখন এই প্রবাসে হাঁটছি প্রতিনিয়ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০