শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উদ্যোগে চৈত্র সংক্রান্তি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট :

সিরাজগঞ্জের পুরাতন বছরকে বিদায় এবং নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে এ  উৎসবমুখর পরিবেশের মধ্যেদিয়ে অন্যতম সংগঠন নাট্যচক্র গ্রুপ থিয়েটার কর্তৃক চৈত্র সংক্রান্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৩ এপ্রিল ২০২৬) বিকেলের দিকে পৌর শহরের বাজার স্টেশন পৌর মুক্ত মঞ্চে নাট্যচক্র গ্রুপ থিয়েটার, সিরাজগঞ্জের আয়জনে  চৈত্র সংক্রান্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈশাখী গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। উপস্থিত দর্শকরা এ আয়োজন উপভোগ করেন অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সভাপতি মোঃ আব্দুল আলীম মন্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মুরাদ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  চৈত্র সংক্রান্তির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন
সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা  উপপরিচালক
রায়হানুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতি   মন্ডলীর সদস্য  মোমিন বাবু,
শিলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক  ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স. ম, দৌলত উদ্দিন,  সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের  মোঃ গুলজার হোসেন,  সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জের সহ-সভাপতি স.ম.আলাউদ্দিন –  কৃষি ও বৃক্ষ রোপনে ২ বার জাতীয় পুরস্কার গ্রহণকারী ও বিশিষ্ট সমাজসেবক ও সমাজকর্মী  মোঃ  মাহবুবুল ইসলাম পলাশ,সহ বিভিন্ন নাট্য সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এসময়ে আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের অংশ হিসেবে বৈশাখকে বরণ করতে উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে গামছা বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
সাংস্কৃতিক পরিবেশনা ও মিলনমেলার মধ্য দিয়ে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০