সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

কাজিপুরে বর্ণিল আয়োজনে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে বাংলা বর্ষবরণ উদযাপন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- দীর্ঘদিন পর সিরাজগঞ্জের কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে সকালে একটি আনন্দ র‍্যালী বের হয়।

শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনেরা র‍্যালীটি নিয়ে কলেজটির প্রতিষ্ঠাতা বেগম শ্যামলী আফজালের বাড়িতে যান। সেখানে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা ও কলেজটির প্রতিষ্ঠাতা শ্যামলী আফজালকে সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মহসিন রেজা, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মো. ওয়াহিদুজ্জামান মিনু, শিক্ষক প্রতিনিধি মো. নাজমুল হক, মোছা. সাবেরা সুলতানা তিথি, আহসান হাবিব রিজভী প্রমুখ। পরে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

এরপর বেলা ১১টায় কলেজে পান্তা ভাতের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা আসেন কলেজটির আয়োজনে অংশ নিতে। তার সাথে ছিলেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ এনায়েতুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে সবাই মিলে কাজিপুরের ঐতিহ্যবাহী পিটুলী ভোজ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০