সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন সাইদুর রহমান বাচ্চু


মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ও জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খানকে দেখতে তার নিজ বাসভবনে গিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন সাংবাদিক রেজাউল করিম খান, যিনি একই সঙ্গে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন এবং ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সদর উপজেলার সয়াধানগড়া উত্তরপাড়ায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬ ) বিকেলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার বাসভবনে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সার্বিক চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
এ সময় তিনি বলেন, “দলের নেতাকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। রাজপথে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে আমরা কখনো পিছপা হইনি।

তিনি আরও বলেন, “সহজ-সরল জীবনধারা, নেতৃত্বগুণ এবং কর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা ধরে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।” এ সময় তিনি আহত সাংবাদিক রেজাউল করিম খানের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক এবং সদর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আজিমসহ অন্যান্য নেতাকর্মীরা

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০