শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

জামালপুরে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়,পুরস্কার বিতরণী ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ রাকিব হাসান, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও এসএসসি ভোকেশনাল শাখার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী, বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম জাকির হোসেন মনা,সিএমসি,চীফ এক্সিকিউটিভ, ইয়াং কনসালন্ট্যান্স,চেয়ারম্যান,আইএমসিবি, বাংলাদেশ।সভাপতিত্ব করেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউর রহমান শফি।বিশেষ অতিথি সাবেক প্রধান শিক্ষক জামালপুর উচ্চ বিদ্যালয় মোঃ শোরেফুল আনছারি, উপস্থাপনা করেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,শুভেচ্ছা বক্তব্য রাখেন সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম,সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুল জামানসহ শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনের জন্য মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানান।
এসময় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ; তারা তাদের স্মৃতিময় স্কুল জীবনের কথা স্মরণ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০