শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে জেলা বিএনপির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ যৌথ সমন্বয় সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় শহরের ই.বি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।

সভায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান,এই যৌথ সমন্বয় সভার মাধ্যমে দলের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় করা সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করা হবে।

এসময় সভাপতির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন,দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই সভা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অপরদিকে সভা পরিচালনাকারী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপিকে আরও গতিশীল করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই আমাদের শক্তি। বিএনপি একটি বড় দল। সিরাজগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় আরও এগিয়ে যাবে এবং দল আরও সুসংগঠিত হবে।

উল্লেখ্য: সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ,পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০