শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)–২০২৬ শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উপজেলা পরিষদ খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্ট আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০,পাবনা-০৩ আসনের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) এর মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আছগার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভাঙ্গুড়া, পাবনার যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্ম কে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের উদ্বোধনী দিন থেকেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০