শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে আটোযারীতে উপজেলায় বজ্রপাতে নিহত ১ গুরুতর আহত ২

Download Photocard

মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে স্যারওয়ার্দী (২১) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরো দুইজন চা-শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত স্যারওয়ার্দী আটোয়ারি উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

আহতরা হলেন একই এলাকার মোস্তফা (৪৫) এবং জাহেরুল ইসলাম (৪৩)। তারা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায় যে, রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে আটোয়ারি উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের এক চা-বাগানে পাতা কাটার সময় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ছয়টার দিকে স্যারওয়ার্দী ও আহতরা সহ আরো কয়েকজন চা-পাতা কাটতে গ্রামের পার্শ্ববর্তী এক চা-বাগানে যায়। চা-পাতা কাটার সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমতে থাকে।
পরে হাল্কা বৃষ্টির সাথে বজ্রপাতের কঠিন শব্দ শুরু হয়। কাজ করার একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই স্যারওয়ার্দী সহ আরো দুই চা-শ্রমিক সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে।
অন্যান্য চা-শ্রমিকরা তাদেরকে দ্রুত উদ্ধার করে বাসায় নিয়ে আসার সময় পথেই স্যারওয়ার্দী মারা যায়।
অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি।

স্বজনরা জানান, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি, তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০