মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম পলাশ চন্দ্র মাঝি (৪০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।
বিজিবি ও বন্দর সূত্রে জানা গেছে, পলাশ চন্দ্র মাঝি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে উপস্থিত হন। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার কাছে থাকা ব্যাগ থেকে আনুমানিক ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈধ কাগজপত্র ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।






