শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন,ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি

Download Photocard


মাসুদ রানা রাব্বানী,রাজশাহী : রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে তারা ইউনিয়নের বর্তমান কমিটি থেকে ‘আওয়ামী দোসরদের’ অপসারণ এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬ ) সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে, শ্রমিকদের ওপর হামলা কেন, জবাব দাও এবং অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন চাই সহ বিভিন্ন স্লোগান সম্মেলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগতদের একটি দল সাধারণ শ্রমিকদের ওপর অতর্কিত গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাদের দাবি, বর্তমান পকেট কমিটি বাতিল করে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে| একই সঙ্গে হামলার ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম পাখিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে মোঃ শামীম, মোঃ স্বপন, মোঃ নাজমুল, মোঃ লিটন, মোঃ আজমত আলী, মোঃ জাহাঙ্গীর, মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ শিমুলসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক, সুপারভাইজার ও হেলপাররা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০