শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আব্দুল খালেক বিশ্বাস‎

Download Photocard


‎রাকিবুল ইসলাম রাকিব :
‎​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর শাখার দীর্ঘ প্রতীক্ষিত ৬৮৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২ মে কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
‎​ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে মো. সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজ-উর রহমান লিপকনকে মনোনীত করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
‎​
‎কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তরুণ ও পরীক্ষিত নেতা আব্দুল খালেক বিশ্বাস। সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করা এই নেতা বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে রাজপথে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও সাহসিকতা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনকে হৃদয়ে ধারণ করে তিনি দলের প্রতিটি কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও দলের প্রতি তাঁর অটল আনুগত্য ও রাজপথে সক্রিয় উপস্থিতি তাঁকে তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।

‎কেন্দ্রীয় নেতাদের দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ৬৮৪ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি সংগঠনটিকে আরও বেশি গতিশীল করে তুলবে। আব্দুল খালেক বিশ্বাসের মতো ত্যাগী, সাহসী ও পরীক্ষিত নেতাদের অংশগ্রহণে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আগামী দিনে যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে আরও জোরালো ও অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। নতুন এই কমিটির হাত ধরে রাজধানী ঢাকায় বিএনপির রাজনীতি আরও বেগবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০