শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অপরাহ্নের নৃত্য শিরোনামে এক বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে|
রবিবার (৩মে ২০২৬) সন্ধ্যায় বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহী শাখার আয়োজনে এবং স্থানীয় বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং এবং জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর জেলা কালচারাল অফিসার ড. ফারুক ফয়সাল| অনুষ্ঠানে বক্তব্য দেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন ছোটন|
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নৃত্যগুরু হাসিব পান্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সহ-সভাপতি কাবেরী সরকার| শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৃত্যশিল্পী সোনিয়া পাল ওলি|

অনুষ্ঠানের অপরাহ্নের নৃত্য পর্বে স্থানীয় বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে| এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী, স্পন্দন নৃত্যালয়, ঝংকার নৃত্য শিল্পী গোষ্ঠী, উৎপত্তি নৃত্যাশ্রম, নৃত্যুকুঞ্জ এবং রিমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী| এছাড়াও শতাধিক প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আলোর পদযাত্রী গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে|
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক শিরাজী ফেরদৌস ইমন| আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চাকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মকে নৃত্যচর্চায় উৎসাহিত করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০