শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে মোঃ কামাল লাজমান (লালিম)

Download Photocard

আরিফুল ইসলাম সুমন, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক আলোচনা, গণসংযোগ এবং সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রমে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। এরই ধারাবাহিকতায় ১৩ নম্বর ওয়ার্ড—রায়পুর ও চর রায়পুর এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছেন মোঃ কামাল লাজমান (লালিম), এল.এল.বি।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ কামাল লাজমান (লালিম) দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয়, সৎ ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে আসছেন। তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইতোমধ্যেই ব্যাপক সুনাম অর্জন করেছেন। তার আচরণ, সততা ও আন্তরিকতা এলাকাবাসীর মধ্যে তাকে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রায়পুর ও চর রায়পুরের সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি সত্যিকারের জনসেবক হবেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।

সেই দৃষ্টিকোণ থেকে মোঃ কামাল লাজমান (লালািম) কে তারা একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। ইতোমধ্যে চা-স্টল, বাজার, অলিগলি—সবখানেই তার নাম আলোচনায় উঠে আসছে এবং তিনি ব্যাপক জনসমর্থন পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে মোঃ কামাল লাজমান ((লালিম) বলেন, “আমি নিজের জন্য নয়, আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। রায়পুর ও চর রায়পুরকে একটি উন্নত, নিরাপদ, এবং মাদকমুক্ত ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে তিনি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনারও পরিকল্পনা রয়েছে তার।
এদিকে, ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, একজন সৎ, শিক্ষিত ও কর্মঠ প্রার্থী হিসেবে মোঃ কামাল লাজমান লালিম নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং নির্বাচনী লড়াইয়ে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে অনেকেই মনে করছেন।

সব মিলিয়ে, সিরাজগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদ নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, সেখানে মোঃ কামাল লাজমান (লালিম) এখন অন্যতম আলোচিত এবং সম্ভাবনাময় প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এখন শুধু দেখার বিষয়, শেষ পর্যন্ত জনগণের রায় তার পক্ষে যায়

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০