শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

কৃষক সেজে চাঞ্চল্যকর শিশু ভাতিজা হত্যায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার

Download Photocard

সেলিম তালুকদারঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর পাঁচ বছর বয়সী শিশু হৃদয়কে হাসুয়ার কোপে হত্যার ঘটনায় মামলার তালিকা এজাহার ভুক্ত হামেদ সরদার, পেশকার সরদার ও লাল মিয়াকে কৃষক বেশে অভিযান চালিয়ে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ একটি চৌকস দল।

শুক্রবার (৮ই মে ২০২৬) গ্রেফতারকৃত ৩ আসামিকে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক মোসলেম উদ্দিনের কাছে ২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৬ই এপ্রিল সকালে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামের কৃষক ফারুক সরদারের সাথে তার সহোদর ভাই পেশকার সরদার ও হামেদ সরদারের বাড়ির জায়গা নিয়ে হাতাহাতি হয়‌। ঘটনার সময় হামিদ সরদার হাসুয়া দিয়ে ফারুক সরদারকে কোপ দেয়, এসময় ফারুক সরদার সরে গেলে পাশে দাঁড়িয়ে থাকা তার শিশু সন্তান হৃদয় সরদারের মাথায় হাসুয়ার আঘাত লাগে।

শিশু হৃদয় মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ফারুক সরদার বাদী হয়ে হামেদ সরদার ও পেশকার সরদারকে ১ ও ২ নাম্বার আসামীসহ ৯ জনকে অভিযুক্ত করে শাহজাদপুর থানার হত্যা মামলা দায়ের করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ড ঘটিয়ে ১ নাম্বার আসামি হামিদ, ২ নাম্বার আসামি ও ৬ নাম্বার আসামি লাল মিয়া আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় প্রথমে তাদের অবস্থান সনাক্ত করা হয়। পরে সুনামগঞ্জের ধর্মপাশার হাওর অঞ্চলে তাদের অবস্থান দেখা যায়।

পরে থানার উপ-পরিদর্শক মোমিনুর রহমান, শাহ্ আলম, এএস‌আই মোস্তফা কামাল সহ সঙ্গীয় ফোর্স কৃষক বেশ ধারণ করে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল ৭টায় কৃষি জমিতে ধান কাটার সময় তাদের গ্রেফতার করে। ওইদিন‌ই বিকাল সাড়ে ৪টায় গ্রেফতারকৃতদের শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়। আজ অভিযুক্ত হামিদ ও পেশকার হত্যার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০