রেজাউল করিম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলংগা থানার এরান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) বিকেল ৩টায় অত্র বিদ্যালয়ের নতুন ভবন শুভ উদ্বোধন করেন এবং বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ ( রায়গঞ্জ তাড়াশ ও সলংগা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সালাম মেম্বার সাবেক সহ সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপি, পরিচালনা করেন নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব দুলাল হোসেন খান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সলংগা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, জেলা বিএনপির সদস্য আব্দুল আলীম শেখসহ সলঙ্গা থানা বিএনপি নলকা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সলংগা থানা বিএনপি নলকা ইউনিয়ন বিএনপি অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।






