শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

পাবনার ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনা জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর আগমনে ভাঙ্গুড়া উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামোগত সমস্যা এবং সরকারি সম্পত্তি রক্ষায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান, ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. মোছাঃ হালিমা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শারমিন জাহান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ রোমানা আক্তার রোমি প্রমূখ।

এছাড়াও সভায় ভাঙ্গুড়া উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী মহল, উপজেলা ও পৌর বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ ও সংস্কার, কৃষি উন্নয়ন, খামারিদের আধুনিক প্রশিক্ষণ এবং জনসেবামূলক অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার দাবি জানান। এছাড়াও বাংলাদেশ পাট শিল্প প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখল করে থাকা দখলদারদের দ্রুত উচ্ছেদের বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

আলোচনার শেষে গরিব-দুঃখীদের মাঝে ডিসি মহোদয় টিন বিতরণ করেন,

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০