শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রবীন্দ্রচেতনায় নাট্য নিকেতনের ২২ বছর পূর্তি নাট্যোৎসব সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশের মধ্য দিয়ে শুরু হয় মতবিনিময় সভা। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় উপস্থিত সাংস্কৃতিক কর্মী,নাট্যজন ও শিল্পীরা এক মিনিট নীরবতা পালন করেন।শোকাহত পরিবেশে বক্তারা বাংলা নাট্যাঙ্গনে তাঁর অসামান্য অবদান,শিল্পচর্চায় নিবেদন এবং সাংস্কৃতিক আন্দোলনে তাঁর প্রেরণাদায়ী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।সাংস্কৃতিক চর্চা,নাট্য আন্দোলন ও রবীন্দ্র ভাবনার দীপ্ত আলো ছড়িয়ে দীর্ঘ এক যুগ ধরে সিরাজগঞ্জের শিল্প-সংস্কৃতির ও নাট্য অঙ্গনে অনন্য ভূমিকা রেখে চলেছে নাট্য সংগঠন ঐতিহ্যবাহী নাট্য নিকেতন। প্রতিষ্ঠার গৌরবময় ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী বর্ণাঢ্য রবীন্দ্র নাট্যোৎসব। এই নাট্যোৎসবকে সফল ও প্রাণবন্ত করে তুলতে ১২ মে মঙ্গলবার রাত ৮টায় পৌর ভাষানী মিলনায়তনে বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক আন্তরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নাট্য নিকেতনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তারা বলেন,সুস্থ সাংস্কৃতিক চর্চা সমাজকে মানবিক, সচেতন ও প্রগতিশীল করে তোলে। রবীন্দ্রনাথের মানবতা,সৌন্দর্যবোধ ও শিল্পভাবনাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দিতে এই নাট্যোৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয় এটি সমাজ পরিবর্তন মানবিক মূল্যবোধ জাগরণ এবং সংস্কৃতির বিকাশের এক শক্তিশালী হাতিয়ার।

এসময় উপস্থিত ছিলেন,রূপক নাট্যগোষ্ঠী ও সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি মোঃগোলজার হোসেন,সহ-সভাপতি ও দুর্বার নাট্যগোষ্ঠীর আহবায়ক সম আলাউদ্দিন, কথক থিয়েটার সভাপতি মো: হাফিজুর রহমান ছামাদ ,নাট্য ফেডারেশনের সহ-সভাপতি ও নাট্যলোকের সাধারণ সম্পাদক চিন্ময় সূত্রধর রিপন,নাবিক নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আশিক ইকবাল শামীম,তরুণ সম্প্রদায়ের পরিচালক ও অভিনেতা ফরিদুল ইসলাম সোহাগ,বিশিষ্ট আলোক নির্দেশক জীবন সাহা,নাট্য চক্র সাধারণ সম্পাদক ইমরান মুরাদ,নাট্য ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ও নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্ট,নাট্য ফেডারেশনের ও নাবিক নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক ছাম্মি আহমেদ আজমীর,প্রসুন থিয়েটার সভাপতি অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল,নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর,উদীচী শিল্পী শিল্পীগোষ্ঠী সিনিয়র সদস্য ও বিশ্লিষ্ট অভিনেতা হীরক গুন, থিয়েটার মঞ্চের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

উল্লেখ্য,নাট্য নিকেতনের পক্ষ থেকে দিলীপ কুমার গৌর ও মোঃ হোসেন আলী ছোট্ট সকল নাট্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। তারা বলেন,সকলের সম্মিলিত ভালোবাসা,সহযোগিতা ও অংশগ্রহণে এই রবীন্দ্র নাট্যোৎসব শুধু একটি আয়োজন নয় বরং সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এক স্মরণীয় উৎসবে পরিণত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০