শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রবীন্দ্রচেতনায় আলোকিত সাংস্কৃতিক সন্ধ্যা নাট্য নিকেতনের ২২বছর পূর্তি উৎসবের শুভ উদ্বোধনীতে মঞ্চস্থ হলো ‘নাটক মহামায়া’

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্য নিকেতন-এর ২২ বছর পূর্তি উপলক্ষে শুভ উদ্বোধন হয়েছে তিনদিনব্যাপী রবীন্দ্র নাট্যোৎসব ২০২৬।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাষানী মিলনায়তনে উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধনী দিনে নাট্য নিকেতনের সভাপতি দীলিপ গৌর এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সন্ধ্যা ৭:৩০ মিনিটে মঞ্চস্থ হয় নাট্য নিকেতনের জনপ্রিয় নাটক মহামায়া।

স্বাগত বক্তব্য রাখেন,নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মো: হোসেন আলী ছোট্ট।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন,নাট্যচর্চা একটি সমাজকে মানবিক,সচেতন ও সংস্কৃতিমনা করে গড়ে তোলে। তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক ধারার সঙ্গে সম্পৃক্ত করতে নাট্য আন্দোলনের বিকল্প নেই। নাট্য নিকেতন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করছে যা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন,
রবীন্দ্রচেতনার আলো ছড়িয়ে সমাজে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।এসময় তিনি নাট্য নিকেতনের সাংস্কৃতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে বলেন,শিল্প-সংস্কৃতির চর্চা একটি সমাজকে আলোকিত করে। নাট্য নিকেতন দীর্ঘ ২২ বছর ধরে যে নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে নাট্যচর্চা করে যাচ্ছে তা সত্যিই অনুকরণীয়। আগামী দিনেও এই সাংস্কৃতিক ধারা আরও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী।তিনি আরও বলেন,রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের নাট্যোৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গনপ্রতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও নাট্য নিকেতনের উপদেষ্টা ভিপি অমর কৃষ্ণ দাস,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু,কথক থিয়েটারের প্রধান পরিচালক হাফিজুর রহমান ছামাদ, প্রসূন থিয়েটার সভাপতি মাহবুবে খোদা টুটুল।

উল্লেখ্য: জবপ্রিয় নাটক ও দলীয় নৃত্যটি ঘিরে নাট্যপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। সিরাজগঞ্জের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী, শুভানুধ্যায়ী ও নাট্যপ্রেমী দর্শকের উপস্থিতিতে মিলনায়তন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। রবীন্দ্রচেতনা,নাট্য আন্দোলন ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চার ধারাকে আরও বেগবান করতে নাট্য নিকেতনের এ আয়োজন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০