শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

শাহজাদপুরে স্বাস্থ্যকেন্দ্রের আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ফটোকার্ড

সেলিম তালুকদারঃশাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি আমগাছ থেকে হাসমত ফকির (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সকালে হাসপাতাল চত্বরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসমত ফকির উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নরিনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে একটি আমগাছের ডালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) নাজমুল কাদের জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০